Choose Your Pather Aalo Patrika Subscription Plan
Printed Magazine
(By Normal Post for 12 issues)
- প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডাকযোগে পত্রিকা পাঠানো হয়।
- কেবল শারদীয়া সংখ্যাটি রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়।
- ডাকযোগে পত্রিকা না পাওয়া গেলে এক মাস অপেক্ষা করে পথের আলো কার্যালয়ের পত্রিকা দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে অতিরিক্ত একটি সংখ্যা গ্রাহক পেতে পারবেন।
- উপরোক্ত সমস্যার ক্ষেত্রে বছরে কেবল দুটি অতিরিক্ত সংখ্যা দেওয়া হয়ে থাকে। শারদীয়া সংখ্যার ক্ষেত্রে কোনো অতিরিক্ত সংখ্যা দেওয়া হয় না।
Printed Magazine
(By Special Parcel Post for 12 issues)
- প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ডাকযোগে পত্রিকা পাঠানো হয়।
- কোনো মাসের ক্ষেত্রে পত্রিকা পেতে বিলম্ব হলে প্রাথমিকভাবে নিকটবর্তী ডাকঘরে ও পরে পথের আলো কার্যালয়ের পত্রিকা দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন।
- কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হলে আমাদের পথের আলো কার্যালয়ের সঙ্গে ফোন অথবা ই-মেইল মারফৎ যোগাযোগ করতে পারবেন।
- ১২৫ বছরের ঐতিহ্যবাহী মননশীল পত্রিকা পাঠ করুন এবং পথের আলো-এর আনন্দযাপনের সঙ্গী হোন।
Electronic Magazine
(EZINE Pdf copy)
- প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন সংখ্যা ওয়েবসাইটে আপলোড করা হয়।
- ইন্টারনেট কানেকশনযুক্ত যে কোনো মোবাইল,ট্যাবলেট অথবা কম্পিউটারে Electronic Magazine (e-zine) পড়তে পারা যাবে।
- কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হলে আমাদের পথের আলো কার্যালয়ের সঙ্গে ফোন অথবা ই-মেইল মারফৎ যোগাযোগ করতে পারবেন।
- ১২৫ বছরের ঐতিহ্যবাহী মননশীল পত্রিকা পাঠ করুন এবং পথের আলো-এর আনন্দযাপনের সঙ্গী হোন।
বিজ্ঞপ্তি
পথের আলো
গ্রাহকভুক্তিকরণ: 2026
গ্রাহকমূল্য (১ বছর) :বিশেষ পার্সেল পোস্টে ৬০০ টাকা, সাধারণ ডাকে ৩১০ টাকা, ই-ম্যাগাজিন ১৫০ টাকা। বিদেশের (বাংলাদেশ-সহ) গ্রাহকমূল্য : বিমানডাক: ৪০০০ টাকা (১ বছর)।
* পত্রিকার মূল্য: প্রতি সংখ্যা ৩০ টাকা, শারদীয়া সংখ্যা ২০০ টাকা। সাধারণ ডাকে যাঁরা পত্রিকা নেন, তাঁরা চাইলে শারদীয়া সংখ্যা পার্সেল পোস্টে নিতে পারেন। তার জন্য বছর প্রতি ৮০ টাকা অতিরিক্ত লাগবে।
* ডাকবিভাগ রেজিস্টার্ড পোস্টের ব্যবস্থা বর্তমানে বন্ধ করে দিয়েছে। এখন পার্সেল পোস্টের মাধ্যমে পত্রিকা পাঠানো হচ্ছে। এই ব্যবস্থার খরচ তুলনামূলকভাবে কিছুটা বেশি হওয়ায় পার্সেল পোস্টের খরচ বাধ্য হয়ে সামান্য বৃদ্ধি করতে হলো। তবে আপনাদের সাশ্রয়ের জন্য একটা বিকল্প ব্যবস্থা ভাবা হয়েছে; আপনারা সর্বাধিক ৩ মাসের পত্রিকা একসাথে পার্সেল পোস্টে নিতে পারেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
* গ্রাহকদের প্রতি অনুরোধ, আপনারা প্রত্যেকে অবশ্যই নিজেদের মোবাইল নম্বর আমাদের কাছে নথিভুক্ত করুন। যাঁদের মোবাইল নম্বর আগে থেকেই নথিভুক্ত আছে, তাঁদের অনুরোধ—নম্বরে কোনো পরিবর্তন বা সংশোধন হলে দয়া করে দ্রুত আমাদের জানান, যাতে প্রয়োজনে আমরা সহজে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি।
সাধারণ ডাকে পত্রিকা পাচ্ছেন না?
* অনেক সময় গ্রাহকরা আমাদের বলেন যে, সাধারণ ডাকের মাধ্যমে তাঁরা পত্রিকা পাচ্ছেন না। তাঁদের প্রতি অনুরোধ, পার্সেল পোস্টের মাধ্যমে আপনারা পত্রিকা সংগ্রহ করতে পারেন। অথবা আপনার নিকটবর্তী গ্রাহকভুক্তিকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের মাধ্যমে পত্রিকা সংগ্রহ করতে পারেন। গ্রাহকভুক্তিকেন্দ্রের তালিকা আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে; প্রয়োজনে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
* যাঁরা পার্সেল পোস্টের মাধ্যমে পত্রিকা পেতে চান কিন্তু খরচও সাশ্রয় করতে ইচ্ছুক, তাঁরা তিন মাসের পত্রিকা একসঙ্গে পার্সেল পোস্টে সংগ্রহ করতে পারেন। এবিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ
করুন।
মোবাইলে/ হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য
পত্রিকার গ্রাহক-পরিষেবা – 9143406168/ +91 97332 72755
বিজ্ঞাপন বিভাগ – +91 97332 72755
Submit Articles to Pather Aalo Patrika
লেখক-লেখিকাদের প্রতি
* পথের আলো পত্রিকায় প্রকাশের জন্য ধর্ম, দর্শন, নৃতত্ত্ব, সাহিত্য, অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণ, সংগীত, শিল্পকলা প্রভৃতি বিষয়ক প্রবন্ধ এবং মননশীল কবিতা পাঠানো যেতে পারে। প্রবন্ধের শব্দসংখ্যা ২০০০-এর মধ্যে এবং কবিতা ১৫ লাইনের মধ্যে হতে হবে। পুস্তক সমালোচনার জন্য দু কপি বই পাঠানো যেতে পারে।
* প্রবন্ধের মধ্যে কোনো উদ্ধৃতি থাকলে তার সূত্র অর্থাৎ গ্রন্থের নাম, গ্রন্থকার, প্রকাশক, সংস্করণ, পৃষ্ঠা ইত্যাদি বিস্তারিতভাবে উল্লেখ থাকা প্রয়োজন। ভ্রমণ বিষয়ক রচনার সঙ্গে প্রাসঙ্গিক ছবি (ফটো প্রিন্ট) পাঠানো বাঞ্ছনীয়। অন্যান্য বিষয়ে প্রদত্ত রচনার সঙ্গেও প্রয়োজনবোধে ছবি পাঠানো যেতে পারে।
* কাগজের একপৃষ্ঠায় স্পষ্ট ও পাঠযোগ্য হস্তাক্ষরে, ডিটিপি অথবা বাংলায় টাইপ করে মূল পাণ্ডুলিপিটিই পাঠানো বাঞ্ছনীয়। প্রেরিত পাণ্ডুলিপির একটি কপি প্রেরক অবশ্যই নিজের কাছে রাখবেন। অমনোনীত রচনা ফেরত দেওয়া হয় না। প্রেরিত পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় প্রেরকের সম্পূর্ণ নাম, ঠিকানা, ফোন বা মোবাইল নম্বর-সহ সংক্ষিপ্ত পরিচিতির উল্লেখ থাকা আবশ্যক।
* ই-মেইল-এ ([email protected]/pather-aalo) অথবা ডাকযোগে (সম্পাদক, পথের আলো পত্রিকা, ১ পথের আলো লেন, কলকাতা-৭০০০০৩) লেখা পাঠাতে পারেন।
* পূর্ব প্রকাশিত রচনা কিংবা প্রকাশের জন্য অন্যত্র প্রেরিত রচনা পথের আলো-এ পাঠানো যাবে না। রচনা মনোনীত হলে পথের আলো পত্রিকার পক্ষ থেকে লেখক-লেখিকার সঙ্গে যোগাযোগ করা হবে। মনোনয়নের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগে। রচনা মনোনয়ন, সম্পাদনা ও প্রকাশনা বিষয়ে পথের আলো কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। লেখা মনোনীত হয়েছে কি না সেই বিষয়ে পত্রিকার দপ্তরে ফোন অথবা ই-মেইল না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
